hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৩৩৭

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/১২ পরিচ্ছেদঃ

মহানবী (সাঃ) আখেরী নবী

৩৩৭
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَن سَعدِ بنِ أَبي وَقَّاصٍ قَالَ : إنِّي لأَوَّلُ الْعَرَبِ رَمَى بِسَهْمٍ في سَبِيلِ اللهِ وَلَقَدْ كُنَّا نَغْزُو مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا لَنَا طَعَامٌ إِلاَّ وَرَقُ الْحُبْلَةِ وَهذَا السَّمُرُ حَتَّى إنْ كَانَ أحَدُنَا لَيَضَعُ كَمَا تَضَعُ الشَّاةُ مَا لَهُ خَلْطٌ
সা’দ ইবনে আবী অক্কাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমিই প্রথম ব্যক্তি যে আল্লাহর পথে তীর নিক্ষেপ করেছি। আমরা যখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে থেকে যুদ্ধ করি, তখন আমাদের অবস্থা এরূপ ছিল যে, হুবলাহ গাছের পাতা ও এই বাবলা ছাড়া আমাদের অন্য কিছুই খাবার ছিল না। এ জন্য আমাদের প্রত্যেকেই ছাগলের লাদির মত মলত্যাগ করতেন; যার একটি আরেকটির সাথে মিশত না।’ (বুখারী ৬৪৫৩, মুসলিম ৭৬২৩নং)