৩৪৪
হাদিস সম্ভারوَعَن مُحَمَّدِ بنِ سِيرِينَ عَنْ أَبيْ هُرَيْرَةَ قَالَ : لَقَدْ رَأيْتُنِي وَإنِّي لأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُول اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إِلَى حُجْرَةِ عائِشَةَ رضي الله عَنها مَغْشِيّاً عَلَيَّ فَيَجِيءُ الجَائِي فَيَضَعُ رِجْلَهُ عَلَى عَنقِي وَيَرَى أنِّي مَجْنُونٌ وَمَا بِي مِنْ جُنُونٍ مَا بِي إِلاَّ الْجُوعُ رواه البخاري
মুহাম্মাদ ইবনে সীরীন আবু হুরাইরাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘আমার এ অবস্থা ছিল যে, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মিম্বর এবং আয়েশা (রাঃ)-র কক্ষের মধ্যস্থলে (ক্ষুধার জ্বালায়) বেহুশ হয়ে পড়ে থাকতাম। অতঃপর আগন্তক আসত এবং আমাকে পাগল মনে ক’রে সে তার পা আমার গর্দানের উপর রাখত, অথচ আমার মধ্যে কোন পাগলামি ছিল না। কেবলমাত্র ক্ষুধা ছিল। (যার তীব্রতায় আমি চৈতন্য হারিয়ে ফেলতাম!)’ (বুখারী ৭৩২৪নং)