hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৪১৩

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/১৭ পরিচ্ছেদঃ

ঈমান নবায়ন

৪১৩
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا : أَنَّ النَّبيّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم كَانَ يقُومُ مِنَ اللَّيلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ فَقُلْتُ لَهُ : لِمَ تَصنَعُ هَذَا يَا رَسُولَ الله وَقدْ غَفَرَ الله لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ أَفَلاَ أُحِبُّ أنْ أكُونَ عَبْداً شَكُوراً؟ مُتَّفَقٌ عَلَيهِ
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে (এত দীর্ঘ) কিয়াম করতেন যে, তাঁর পা দুখানি (ফুলে) ফেটে (দাগ পড়ে) যেত। একদা আমি তাঁকে বললাম, ‘হে আল্লাহর রসূল! আপনি এরূপ কাজ কেন করছেন? আল্লাহ তো আপনার আগের ও পিছের সমস্ত পাপ মোচন ক’রে দিয়েছেন।’ তিনি বললেন, “আমি কি তাঁর কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করব না?” (বুখারী ৪৮৩৭, মুসলিম ৭৩০৪নং)
মুগীরাহ বিন শু’বাহ কর্তৃক বুখারী-মুসলিমে অনুরূপ বর্ণিত, হয়েছে। (বুখারী ১১৩০, মুসলিম ৭৩০২-৭৩০৩নং)