৪৩০
হাদিস সম্ভারعَن جَابِرٍ قَالَ : قَالَ رَجُلٌ لِلنَّبِي صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم يَومَ أُحُد : أَرَأيتَ إنْ قُتِلتُ فَأَيْنَ أَنَا ؟ قَالَ في الجنَّةِ فَأَلْقَى تَمَرَاتٍ كُنَّ في يَدِهِ ثُمَّ قَاتَلَ حَتَّى قُتِلَ مُتَّفَقٌ عَلَيهِ
জাবের (রাঃ)থেকে বর্ণিতঃ
উহুদ যুদ্ধের দিন এক সাহাবী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, ‘আপনি বলুন আমি যদি (কাফেরদের হাতে) মারা যাই, তাহলে আমি কোথায় যাব?’ তিনি বললেন, “জান্নাতে।” এ কথা শোনামাত্র তিনি তার হাতের খেজুরগুলো ছুড়ে ফেলে দিলেন। তারপর (কাফেরদের সাথে) যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করলেন। (বুখারী ৪০৪৬, মুসলিম ৫০২২নং)