hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৫৩৪

৫. পবিত্রতা ও পরিচ্ছন্নতা অধ্যায়

جمع الحديث

১/৬ পরিচ্ছেদঃ

বৈধ অসীলা

৫৩৪
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ اِتَّقُوا اللاَّعَنيْنِ قَالُوْا : وَمَا اللاَّعَنانِ ؟ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ رواه مسلم
আবু হুরাইরা (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “দু’টি অভিসম্পাত আনয়নকারী কর্ম থেকে দূরে থাক।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, “দুটি অভিসম্পাত আনয়নকারী কর্ম কী কী?” তিনি (উত্তরে) বললেন, “যে ব্যক্তি মানুষের রাস্তায় এবং তাদের ছায়ার স্থলে পায়খানা করে (তার এ দুটি কাজ অভিসম্পাতের কারণ)।” (মুসলিম ৬৪১নং, আবু দাউদ ২৫নং প্রমুখ)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
* (প্রকাশ থাকে যে আম বাথরুমে পেশাক-পায়খানা করার পর পানি ঢেলে পরিস্কার না করে দিলে ঐ অভিসম্পাত আসতে পারে)