hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৫৭৪

৫. পবিত্রতা ও পরিচ্ছন্নতা অধ্যায়

جمع الحديث

১/৯ পরিচ্ছেদঃ

মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর মহা সুপারিশ

৫৭৪
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَنْ أَبيْ ذر قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ وَضُوءُ الْمُسْلِمِ وَإِنْ لَمْ يَجِدْ الْمَاءَ عَشْرَ سِنِينَ وَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيُمِسَّهُ بَشَرَتَهُ فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ
আবূ যার্র (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “দশ বছর যাবৎ পানি না পাওয়া গেলে মুসলিমের ওযুর উপকরণ হল পাক মাটি। পানি পাওয়া গেলে গোসল করে নেওয়া উচিত। আর এটা অবশ্যই উত্তম।” (আহমদ ২১৩৭১, আবূ দাউদ ৩৩২, তিরমিযী ১২৪, মিশকাত ৫৩০নং)