hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৭২৫

৬. সলাত বা নামায অধ্যায়

جمع الحديث

৪/২২ পরিচ্ছেদঃ

আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য

আল্লাহ তাআলা (মুসা (আঃ) -এর অনুসারী) এক নেক বান্দার ব্যাপারে সংবাদ দিয়ে বলেন, (আরবি) অর্থাৎ, আমি আমার ব্যাপার আল্লাহকে সোপর্দ করছি। নিশ্চয় আল্লাহ তার দাসদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অতঃপর আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি ফিরআউন সম্প্রদায়কে গ্রাস করল। (সূরা গাফির ৪৪-৪৫ আয়াত)
৭২৫
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَنْ أَبيْ هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ يُصَلُّونَ لَكُمْ فَإِنْ أَصَابُوا فَلَكُمْ وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ رواه البخاري
আবূ হুরাইরা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ইমামগণ তোমাদের নামায পড়ায়। সুতরাং তারা যদি নামায সঠিকভাবে পড়ায়, তাহলে তোমাদের নেকী অর্জিত হবে। আর যদি ভুল করে, তাহলে তোমাদের নেকী (যথারীতি) অর্জিত হবে এবং ভুলের খেসারত তাদের উপরেই বর্তাবে।” (বুখারী ৬৯৪নং)