৭৮
হাদিস সম্ভারবর্ণনাকারীথেকে বর্ণিতঃ
একদা মহানবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উমার বিন খাত্তাব (রাঃ) -এর হাত ধরে ছিলেন। উমার (রাঃ) তাঁকে বললেন, হে আল্লাহর রসূল! আপনি আমার জীবন ছাড়া সকল জিনিস থেকে আমার নিকট প্রিয়তম। এ কথা শুনে মহানাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “না। সেই সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ আছে। যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবন থেকেও প্রিয়তম হতে পেরেছি (ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না)। উমার (রাঃ) বললেন, এক্ষণে আপনি আমার জীবন থেকেও প্রিয়তম। তখন তিনি বললেন, “এখন (তুমি মুমিন) হে উমার!” (বুখারী ৬৬৩২নং)