hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৮২৪

৬. সলাত বা নামায অধ্যায়

جمع الحديث

৬/৩৫ পরিচ্ছেদঃ

বিত্‌রের প্রতি উৎসাহ দান, তা সুন্নতে মুআক্কাদাহ এবং তা পড়ার সময়

৮২৪
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَن عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا قَالَتْ : مِنْ كُلِّ اللَّيْلِ قَدْ أَوْتَرَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مِنْ أَوَّلِ اللَّيْلِ وَمِنْ أوْسَطِهِ وَمِنْ آخِرِهِ وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ متفقٌ عَلَيْهِ
আয়েশা (রায্বিয়াল্লাহু আনহা)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘রাতের প্রতিটি ভাগেই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্‌র পড়েছেন; রাতের প্রথম ভাগে, এর মধ্য ভাগে ও শেষ ভাগে। তাঁর বিত্‌রের শেষ সময় ছিল ভোরবেলা পর্যন্ত।’ (বুখারী ৯৯৬, মুসলিম ১৭৭০-১৭৭২নং)
(অর্থাৎ এর প্রথম সময় এশার পর পরই শুরু হয় আর শেষ সময় ফজর উদয়কাল অবধি অবশিষ্ট থাকে। এর মধ্যে যে কোন সময় ১,৩,৫,৭, প্রভৃতি বিজোড় সংখ্যায় বিত্‌র পড়া বিধেয়।)