hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৯৪০

৭. যাকাত ও সাদকা

جمع الحديث

১/২ পরিচ্ছেদঃ

মহান আল্লাহ্‌র গুণাবলী

৯৪০
হাদিস সম্ভার
সহিহ হাদিস
وَعَن عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا: أنَّهُمْ ذَبَحُوا شَاةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم مَا بَقِيَ مِنْهَا قَالَت: مَا بَقِيَ مِنْهَا إِلاَّ كَتِفُها قَالَ بَقِيَ كُلُّهَا غَيْرُ كَتِفِهَا رواه الترمذي وقال حديث صحيح
আয়েশা (রাঃ)থেকে বর্ণিতঃ
একদা তাঁরা একটি ছাগল জবাই করলেন। অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেন, “ছাগলটির কতটা (মাংস) অবশিষ্ট আছে?” (আয়েশা) বললেন, ‘কেবলমাত্র কাঁধের মাংস ছাড়া তার কিছুই বাকী নেই।’ তিনি বললেন, “(বরং) কাঁধের মাংস ছাড়া সবটাই বাকী আছে।” (তিরমিযী ২৪৭০, বিশুদ্ধ সূত্রে)
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
* অর্থাৎ, আয়েশা (রাঃ) বললেন, ‘তার সবটুকু মাংসই সাদকা করে দেওয়া হয়েছে এবং কেবলমাত্র কাঁধের মাংস বাকী রয়ে গেছে।’ উত্তরে তিনি বললেন, “কাঁধের মাংস ছাড়া সবই আখেরাতে আমাদের জন্য বাকী আছে।” (আসলে যা দান করা হয়, তাই বাকী থাকে।)