সুনানে ইবনে মাজাহ: হাদিস ১২৩
০. ভূমিকা
سنن ابن ماجه
০/১৫ পরিচ্ছেদঃ
যুবায়র (রাঃ)-এর সম্মান
১২৩
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الزُّبَيْرِ، قَالَ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ .
যুবায়র (ইবনুল আওওয়াম) (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উহূদের যুদ্ধের দিন তাঁর পিতামাতাকে আমার জন্য একত্র (উল্লেখ) করেন। [১২১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২১] বুখারী ৩৭২০, মুসলিম ২৪১৬, তিরমিযী ৩৭৪৩, আহমাদ ১৪১১, ১৪২৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ।