সুনানে ইবনে মাজাহ: হাদিস ১২৫
০. ভূমিকা
سنن ابن ماجه
০/১৬ পরিচ্ছেদঃ
তালহাহ বিন উবাইদুল্লাহ (রাঃ)-এর সম্মান
১২৫
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ الأَوْدِيُّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الصَّلْتُ الأَزْدِيُّ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ طَلْحَةَ، مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ " شَهِيدٌ يَمْشِي عَلَى وَجْهِ الأَرْضِ " .
জাবির বিন আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তালহাহ (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে দিয়ে অতিক্রম করলে তিনি বলেন, একজন শহীদ যমীনের বুকে বিচরন করেছে। [১২৩]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১২৩] তিরমিযী ৩৭৩৯ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ১২৬। উক্ত হাদিসের রাবী সালত বিন দীনার সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য এবং মানুষেরা তার হাদিস প্রত্যাখ্যান করেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। ইমাম বুখারী বলেন তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। ইয়া'কুব বিন সুফইয়ান ও আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। হাদিসটির ৭৪ টি শাহিদ রয়েছে তন্মধ্যে তিরমিযিতে ৫ টি ইবনু মাজায় ৩ টি ও বাকীগুলো অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছে।