hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৪৬৮

৬. জানাযাহ

سنن ابن ماجه

০/১০ পরিচ্ছেদঃ

তাকদীর (রাঃ) ভাগ্যলিপির বর্ণনা

১৪৬৮
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ زَيْدِ بْنِ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ عَنْ إِسْمَعِيلَ بْنِ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا أَنَا مُتُّ فَاغْسِلُونِي بِسَبْعِ قِرَبٍ مِنْ بِئْرِي بِئْرِ غَرْسٍ
আলী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে গারস কূপের সাত মশ্‌ক পানি দিয়ে গোসল দিবে। [১৪৬৭]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪৬৭] যঈফাহ ১২৩৭। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী হুসায়ন বিন যায়দ বিন আলী ইবনুল হুসায়ন বিন আলী সম্পর্কে ইবনু আদী বলেন, আমি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। ইমাম দারাকুতনী তাকে সিকাহ বললেও আলী ইবনুল মাদিনী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে।