সুনানে ইবনে মাজাহ: হাদিস ১৪৭০
৬. জানাযাহ
سنن ابن ماجه
০/১১ পরিচ্ছেদঃ
আবু বাক্র সিদ্দীক (রাঃ)- এর সম্মান
১৪৭০
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ قَالَ هَذَا مَا سَمِعْتُ مِنْ أَبِي مُعَيْدٍ حَفْصِ بْنِ غَيْلَانَ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ قَالَ كُفِّنَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم فِي ثَلَاثِ رِيَاطٍ بِيضٍ سُحُولِيَّةٍ
আবদুল্লাহ্ বিন উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (ইয়ামানের) সাহূল এলাকার তৈরী তিনখন্ড সাদা মসৃণ কাপড়ে কাফন দেয়া হয়। [১৪৬৯]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১৪৬৯] তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী আমর বিন আবু সালামাহ সম্পর্কে ওয়ালীদ বিন মুসলিম সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আল উকায়লী বলেন, তার হাদিসে সন্দেহ আছে।