সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩২৬
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
০/১৯ পরিচ্ছেদঃ
আবূ উবাইদাহ বিন জাররাহ (রাঃ)-এর সম্মান
৩২৬
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنْ عِيسَى بْنِ يَزْدَادَ الْيَمَانِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْتُرْ ذَكَرَهُ ثَلاَثَ مَرَّاتٍ " .
قَالَ أَبُو الْحَسَنِ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَمْعَةُ، فَذَكَرَ نَحْوَهُ .
ইয়াযদাদ আল-ইয়ামানী (মাজহূল বা অপরিচিত)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ পেশাব করার পর যেন তার লজ্জাস্থান তিনবার ঝাড়ে। [৩২৪]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩২৪] আহমাদ ১৮৫৭৪, ১৮৫৭৫। তাহক্বীক্ব আলবানী: যঈফ। উক্ত হাদসের রাবী যামআহ বিন সালিহ সম্পর্কে ইবনু আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন হাম্বল ও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি খুবই দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি সহিহ হাদিসের বিপরীত বর্ণনা করেন। ২. ঈসা বিন ইয়াযদাদ সম্পর্কে ইমাম বুখারী ও আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস বিশুদ্ধ নয়। ৩. ইয়াযদাদ আল ইয়ামানী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইবনু আবদুল বার বলেন, তিনি পরিচিত নন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি অপরিচিত।