hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৩৯৩

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

০/৪০ পরিচ্ছেদঃ

কল্যাণের চাবিকাঠি যেসব লোক

৩৯৩
সুনানে ইবনে মাজাহ
সহিহ হাদিস
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا حَدَّثَاهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنَ اللَّيْلِ فَلاَ يُدْخِلْ يَدَهُ فِي الإِنَاءِ حَتَّى يُفْرِغَ عَلَيْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي فِيمَ بَاتَتْ يَدُهُ ‏"‏ ‏.‏
আবূ হুরায়রাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ রাতের ঘুম থেকে জেগে তার হাত দু’ অথবা তিনবার না ধোয়া পর্যন্ত যেন পানির পাত্রে প্রবেশ না করায়। কেননা তোমাদের কেউ জানে না যে, তার হাত কোথায় রাত কাটিয়েছে। [৩৯১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৩৯১] বুখারী ১৬২, মুসলিম ২৭৮/১-২, তিরমিযী ২৪, নাসায়ী ১, ১৬১, ৪৪১; আবূ দাঊদ ১০৩, ১০৫; আহমাদ ৭২৪০, ৭৩৯০, ৭৪৬৫, ৭৫৪৬, ৭৬১৭, ৭৭৫৬, ২৭৩৯৯, ৮৩৮০, ৮৭৪১, ৮৮৯৪, ৮৯৮৫, ৯৫৫৯, ৯৬৭১, ৯৭৪১, ১০১১৯, ১০২১১; মুওয়াত্ত্বা মালিক ২৪, দারিমী ৭৬৬। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: ইরওয়াহ ১৬৪, সহীহ্ আবূ দাউদ ৯২, ৯৩।