সুনানে ইবনে মাজাহ: হাদিস ৪৮৩
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
১/৬৪ পরিচ্ছেদঃ
লিঙ্গ স্পর্শ করলে উযু করা জরুরী নয়
৪৮৩
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ طَلْقٍ الْحَنَفِيَّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ سُئِلَ عَنْ مَسِّ الذَّكَرِ فَقَالَ " لَيْسَ فِيهِ وُضُوءٌ إِنَّمَا هُوَ مِنْكَ " .
তালক আল-হানাফী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পুরুষাঙ্গ স্পর্শ করার বিষয়ে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি বলেন, তাতে উযুর প্রয়োজন নেই। কেননা তা তোমার দেহের একটি অঙ্গ। [৪৮১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৮১] তিরমিযী ৮৫, নাসায়ী ১৬৫, আবূ দাঊদ ১৮২, আহমাদ ১৫৮৫৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ৩২০, সহীহ আবূ দাউদ ১৭৫।