hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৪৮৪

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

১/৬৪ পরিচ্ছেদঃ

লিঙ্গ স্পর্শ করলে উযু করা জরুরী নয়

৪৮৪
সুনানে ইবনে মাজাহ
খুবই দুর্বল
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَنْ مَسِّ الذَّكَرِ فَقَالَ ‏ "‏ إِنَّمَا هُوَ جُزْءٌ مِنْكَ ‏"‏ ‏.‏
আবূ উমামাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পুরুষাঙ্গ স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, এটা তোমার শরীরের একটি অঙ্গমাত্র। [৪৮২]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৪৮২] খুবই দুর্বল। উক্ত হাদিসের রাবী জাফর ইবনুয যুবায়র সম্পর্কে শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি মানুষের মাঝে বড় মিত্তুক। আহমাদ বিন হাম্বল তাকে প্রত্যাখ্যান করেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ নন। এমনকি তার থেকে কোন হাদিস বর্ণনা করেন নি। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য।