hadith book logo

সুনানে ইবনে মাজাহ: হাদিস ৫৯৮

১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ

سنن ابن ماجه

১/১০৬ পরিচ্ছেদঃ

প্রতিটি লোমকূপে নাপাকী আছে

৫৯৮
সুনানে ইবনে মাজাহ
দুর্বল হাদিস
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ أَبِي حَكِيمٍ، حَدَّثَنِي طَلْحَةُ بْنُ نَافِعٍ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏"‏ الصَّلَوَاتُ الْخَمْسُ وَالْجُمُعَةُ إِلَى الْجُمُعَةِ وَأَدَاءُ الأَمَانَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهَا ‏"‏ ‏.‏ قُلْتُ وَمَا أَدَاءُ الأَمَانَةِ قَالَ ‏"‏ غُسْلُ الْجَنَابَةِ فَإِنَّ تَحْتَ كُلِّ شَعَرَةٍ جَنَابَةً ‏"‏ ‏.
আবূ আয়্যূব আল-আনসারী (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, পাঁচ ওয়াক্‌তের সলাত, এক জুমুআহ থেকে পরবর্তী জুমুআহ এবং আমানত ফেরত দেয়া এদের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারাস্বরূপ। আমি বললাম, আমানত ফেরত দেয়ার অর্থ কী? তিনি বলেন, নাপাকির গোসল করা। কেননা প্রতিটি লোমকূপে নাপাকী আছে। [৫৯৫]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫৯৫] যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৩৮৭৪, ৩৮৭৫ সহীহ ৩৫৭৬ যঈফ, তিরমিযী ২১৪ সহীহ, মিশকাত ৫৬৪ সহীহ, সহীহ তারগীব ৩৫৪, যঈফ আবূ দাউদ ৩৭, যঈফাহ ৩৮০১। উক্ত হাদিসের রাবী উতবাহ বিন আবু হাকীম সম্পর্কে আবু যুরআহ আদ-দিমাশকী বলেন, তিনি সিকাহ। ইবনু আদী বলেন, আমি আশা করি কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী তাকে সালিহ বলেছেন।