সুনানে ইবনে মাজাহ: হাদিস ৫৯৯
১. পবিত্রতা ও তার সুন্নাতসমূহ
سنن ابن ماجه
১/১০৬ পরিচ্ছেদঃ
প্রতিটি লোমকূপে নাপাকী আছে
৫৯৯
সুনানে ইবনে মাজাহحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ عَامِرٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنْ تَرَكَ مَوْضِعَ شَعَرَةٍ مِنْ جَسَدِهِ مِنْ جَنَابَةٍ لَمْ يَغْسِلْهَا فُعِلَ بِهِ كَذَا وَكَذَا مِنَ النَّارِ " . قَالَ عَلِيٌّ فَمِنْ ثَمَّ عَادَيْتُ شَعَرِي . وَكَانَ يَجُزُّهُ .
আলী বিন আবূ তালিব (রাঃ)থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি নাপাকির গোসলে তার দেহের একটি পশমও (না ধুয়ে) ছেড়ে দেয়, সে গোসলই করেনি। তাকে জাহান্নামের এই এই শাস্তি দেয়া হবে। আলী (রাঃ) বলেন, এরপর থেকে আমি আমার চুলের সাথে শত্রুতা করে আসছি। তিনি তার মাথা মুন্ডন করতেন। [৫৯৬]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[৫৯৬] আবূ দাঊদ ২৪৯, আহমাদ ৭২৯, ৭৯৬, ১১২৪; দারিমী ৭৫১। তাহক্বীক্ব আলবানী: যঈফ। তাখরীজ আলবানী: যঈফ আবূ দাউদ ৩৮, ইরওয়াউল গালীল ১৩৩। উক্ত হাদিসের রাবী আতা বিন সায়িব সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ, তবে তার থেকে পূর্বে যারা হাদিস শ্রবন করেছে তা সহিহ। ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি সিকাহ তবে মৃত্যুর পূর্বে স্মৃতিশক্তি লোপ পেয়েছিল। আবু হাতিম আর-রাযী ও মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি সত্যবাদী কিন্তু মৃত্যুর পূর্বে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন।