hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১০০৩

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৫৮ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১০০৩
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: الِاخْتِصَارُ فِي الصَّلَاةِ رَاحَةُ أَهْلِ النَّارِ . رَوَاهُ فِىْ شَرْحِ السُّنَّةِ
ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ সলাতে কোমরে হাত বেঁধে দাঁড়ানো জাহান্নামীদের বিশ্রাম স্বরূপ। (শারহুস সুন্নাহ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] দুর্বল : ইবনু খুযায়মাহ্ ৯০৯, ইবনু হিব্বান ২২৮৬, য‘ঈফ আল জামি‘ ২২৭৩, য‘ঈফ আত্ তারগীব ২৯৭। হাদীসটি মুনকার, কারণ ‘আবদুল্লাহ (রাঃ) বিন আল আযুর এর হিশাম বিন হিসান থেকে বর্ণিত হাদীসগুলো মুনকার যেমনটি ইমাম যাহাবী (রহঃ) তার ‘‘মীযান’’-এ উল্লেখ করেছেন। আর এ হাদীসটি সেগুলোর অন্তর্গত।