hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১০৩২

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৬৪ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১০৩২
মিশকাতুল মাসাবিহ
মুনকার
وَعنهُ: أَنَّه كَانَ رَسُولُ اللّهِ ﷺ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْانَ فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ وَسَجَدَ وَسَجَدْنَا مَعَه. رَوَاهُ أَبُو دَاوُد
উক্ত রাবী [‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)]থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের সামনে কুরআন মাজীদ পাঠ করতেন। যখন সাজদার আয়াতে পৌছতেন তাকবীর বলে সাজদাহ্ দিতেন। আমরাও তাঁর সাথে সাজদাহ্ করতাম। (আবূ দাঊদ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] মুনকার : আবূ দাঊদ ১৪১৩। কারণ এর সানাদে ‘আবদুল্লাহ বিন ‘উমার আল ‘উমরী আল মুকাব্বির একজন দুর্বল রাবী।