hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১০৫০

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৬৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১০৫০
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ مُعَاوِيَةَ قَالَ: إِنَّكُمْ لَتُصَلُّوْنَ صَلَاةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللّهِ ﷺ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهِمَا وَلَقَدْ نَهى عَنْهُمَا يَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ. رَوَاهُ البُخَارِيُّ
মু‘আবিয়াহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি মানুষদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তো একটি সলাত আদায় করছ। আর আমরা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সঙ্গ পেয়েছি। তবে আমরা তাঁকে এ দু’ রাক্‌‘আত সলাত আদায় করতে দেখিনি। বরং তিনি তো ‘আস্‌রের সমাপ্তির পরে এ দু’ রাক্‌‘আত সলাত আদায় করতে নিষেধ করেছেন। (বুখারী) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
1] সহীহ : বুখারী ৫৮৭।