hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১০৯৬

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৭৩ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১০৯৬
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِن اللّهَ وَمَلَائِكَتَه يُصَلُّونَ عَلى مَيَامِنِ الصُّفُوفِ . رَوَاهُ أَبُو دَاوُدَ
আয়িশাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : সলাতের কাতার ডানদিকের মানুষের ওপর আল্লাহ তা‘আলা ও মালায়িকাহ্‌ (ফেরেশতারা) তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। (আবূ দাঊদ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৬৭৬, ইবনু মাজাহ্ ১০০৫, ইবনু হিব্বান ২১৬০, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৫৬৮৬, য‘ঈফ আত্ তারগীব ২৫৯, য‘ঈফ আল জামি‘ ১৬৬৮। কারণ এর সানাদে মু‘আবিয়াহ্ বিন হিশাম ভুল করে مَيَامِنِ الصُّفُوفِ অংশটুকু বর্ণনায় একাকী হয়েছেন। অধিকন্তু তার স্মরণশক্তিতে দুর্বলতা রয়েছে। তবে মাহফূয বর্ণনা হলো على الذين يصلون الصفوف।