hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১১৬১

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৮৪ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১১৬১
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ النَّبِيُّ ﷺ لَا يُصَلِّىْ بَعْدَ الْجُمُعَةِ حَتّى يَنْصَرِفَ فَيُصَلِّىْ رَكْعَتَيْنِ فِي بَيْتِه. (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) জুমু’আর সলাতের পর কামরায় পৌছার পূর্বে কোন সলাত আদায় করতেন না। কামরায় পৌঁছার পর তিনি দু’ রাক্‌’আত সলাত আদায় করতেন। (বুখারী, মুসলিম) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৯৩৭, মুসলিম ৮৮২।