hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১১৬৯

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৮৫ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১১৬৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ عَبْدِ اللّهِ بْنِ السَّائِبِ قَالَ: كَانَ رَسُولُ اللّهِ ﷺ يُصَلِّىْ أَرْبَعًا بَعْدَ أَنْ تَزُولَ الشَّمْسُ قَبْلَ الظُّهْرِ وَقَالَ: «إِنَّهَا سَاعَةٌ تُفْتَحُ فِيهَا أَبْوَابُ السَّمَاءِ فَأُحِبُّ أَنْ يَصْعَدَ لِىْ فِيهَا عَمَلٌ صَالِحٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
‘আবদুল্লাহ ইবনু সায়িব (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) সূর্য হেলে যাওয়ার পর যুহরের সলাতের পূর্বে চার রাক্‘আত সলাত আদায় করতেন। তিনি বলতেন, এটা এমন এক সময় যখন (নেক ‘আমাল উপরের দিয়ে যাওয়ার জন্যে) আকাশের দরজাগুলো খুলে দেয়া হয়। তাই এ মুহূর্তে আমার নেক ‘আমালগুলো উপরের দিকে যাক এটা আমি চাই। (তিরমিযী) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আত্ তিরমিযী ৪৭৮, সহীহ আত্ তারগীব ৫৮৭।