hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১১৮৫

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৮৬ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১১৮৫
মিশকাতুল মাসাবিহ
খুবই দুর্বল
وَعَن حُذَيْفَة نَحْوَه وَزَادَ فَكَانَ يَقُولُ: «عَجِّلُوا الرَّكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ فَإِنَّهُمَا تُرْفَعَانِ مَعَ الْمَكْتُوبَةِ» رَوَاهُمَا رَزِينٌ وَرَوَى الْبَيْهَقِيُّ الزِّيَادَةَ عَنْهُ نَحْوَهَا فِي شُعَبِ الْإِيمَانِ
হুযায়ফাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
কিন্তু তাঁর বিবরণে এ শব্দগুলোও আছে যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করতেন : তোমরা মাগরিবের পরে দু’ রাক্‘আত (সুন্নাত) দ্রুত পড়ে নাও। এজন্য যে, এ দু’ রাক্‘আত সলাতও ফার্‌য সলাতের সঙ্গে উপরে (অর্থাৎ ‘ইল্লীয়্যিনে) পৌঁছে দেয়া হয়। এ উভয় হাদীসই রযীন বর্ণনা করেছেন, বায়হাক্বীর শু‘আবুল ঈমানেও এমনই বর্ণিত আছে। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ জিদ্দান : শু‘আবুল ঈমান ২৮০৪, য‘ঈফ আল জামি‘ ৩৬৮৬। কারণ এর সানাদে আবূ সালিহ একজন দুর্বল রাবী।