hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১২৬৮

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১০০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১২৬৮
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ نَامَ عَنْ وِتْرِه فَلْيُصَلِّ إِذَا أَصْبَحَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ مُرْسَلًا
যায়দ ইবনু আসলাম (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন : যে লোক বিতরের সলাত আদায় না করে শুয়ে পড়েছে (আর উঠতে পারেনি), সে যেন (ফাজরের সলাতের পূর্বে) ভোর হয়ে গেলেও তা পড়ে নেয়। (তিরমিয়ী মুরসাল হাদীস হিসেবে বর্ণনা করেছেন) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আত্ তিরমিযী ৪৬৬, সহীহ আল জামি‘ ৬৫৬৩।