hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৩০৪

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১০৭ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৩০৪
মিশকাতুল মাসাবিহ
নির্ণীত নয়
وَعَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ بَكْرٍ قَالَ: سَمِعْتُ أبِيْ يَقُوْلُ: كُنَّا نَنْصَرِفُ فِىْ رَمَضَانَ مِنَ الْقِيَامِ فَنَسْتَعْجِلُ الْخَدَمَ بِالطَّعَامِ مَخَافَةَ فَوْتِ السَّحُورِ. وَفِىْ أُخْرى مَخَافَة الْفَجْرِ. رَوَاهُ مَالِكٌ
আবদুল্লাহ ইবনু আবূ বাকর (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি উবাইকে বলতে শুনেছি, তিনি বলেন, আমরা রমযান মাসে ‘ক্বিয়াম’ অর্থাৎ তারাবীহের সলাত শেষ করে ফিরতাম রাত শেষ হয়ে সাহরীর সময় থাকবে না ভয়ে খাদিমদেরকে তাড়াতাড়ি খাবার দিতে বলতাম। অন্য এক সূত্রের ভাষ্য হলো, ফাজরের সময় হয়ে যাবার ভয়ে (খাদিমদেরকে দ্রুত খাবার দিতে বলতাম)। (মালিক) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] মালিক ৩৮২, শু‘আবুল ঈমান ৩০০২।