hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৩৫৫

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১১৭ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৩৫৫
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَفِي رِوَايَة لمُسْلِمٍ عَنْ أبىْ هُرَيْرَةَ وَعَنْ حُذَيْفَةَ قَالَا: قَالَ رَسُولُ اللّهِ ﷺ فِي اخِرِ الْحَدِيثِ: «نَحْنُ الْاخِرُوْنَ مِنْ أَهْلِ الدُّنْيَا وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ الْمَقْضِىْ لَهُم قَبْلَ الْخَلَائِقِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) ও হুযায়ফাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
মুসলিমের অন্য এক রিওয়ায়াতে আবূ হুরায়রাহ্‌ ও হুযায়ফাহ্‌ (রাঃ) থেকে এভাবে বর্ণিত হয়েছে যে, তারা দু’জনই বলেছেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাদীসের শেষ দিকে বলেছেনঃ দু’নিয়ায় আগমনের দিক দিয়ে আমরা সকলের পেছনে। কিন্তু ক্বিয়ামাতের দিন আমরা সকলের আগে থাকব। সকলের আগে আমাদের হিসাব নেয়ার ও জান্নাতে প্রবেশ করার হুকুম দেয়া হবে। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ৮৫৬, ইবনু মাজাহ্ ১০৮৩।