hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৩৭৯

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১২২ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৩৭৯
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «مَنْ تَرَكَ الْجُمُعَةُ مِنْ غَيْرِ ضَرُوْرَةٍ كُتِبَ مُنَافِقًا فِي كِتَابٍ لَا يُمْحى وَلَا يُبَدَّلُ» . وَفِي بَعْضِ الرِّوَايَاتِ ثَلَاثًا. رَوَاهُ الشَّافِعِي
আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন কারণ ব্যতীত জুমু’আর সলাত ছেড়ে দেয়, তার নাম এমন কিতাবে মুনাফিক্ব হিসেবে লিখা হয় যা কখনো মুছে ফেলা যায় না, না পরিবর্তন করা যায়। কোন কোন বর্ণনায় রয়েছে, তিন জুমু’আহ্‌ পরিত্যাগ করার কথা আছে (তার জন্য এ শাস্তি)। (ইমাম শাফি’ঈ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : মুসনাদুশ্ শাফি‘ঈ ৩৮১, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৬৫৭। এর সানাদে ইব্রাহীম ইবনু মুহাম্মাদ একজন মাতরূক রাবী এবং ইব্রাহীম ও ‘আবদুল্লাহ পিতা-পুত্র উভয়েই অপরিচিত রাবী।