hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৩৯৫

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১২৫ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৩৯৫
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
عَنْ نَافِعٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ يُقِيْمَ الرَّجُلُ الرَّجُلَ مِنْ مَقْعَدِه وَيَجْلِسَ فِيهِ. قِيْلَ لِنَافِعٍ: فِي الْجُمُعَةِ قَالَ: فِي الْجُمُعَة وَغَيْرِهَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)
নাফি‘ (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)-কে বলতে শুনেছি, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (সলাতের সময়) কাউকে অপরজনকে তার স্থান হতে উঠিয়ে দিয়ে নিজে সেখানে বসতে নিষেধ করেছেন। নাফি’কে জিজ্ঞেস করা হলো, এটা কি শুধু জুমু’আর সলাতের জন্য। উত্তরে তিনি বললেন, জুমু’আর সলাত ও অন্যান্য সলাতেও। (বুখারী ও মুসলিম) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৯১১, মুসলিম ২১৭৭।
মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৩৯৫ (পর্ব-৪ঃ সলাত)