hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৪০০

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১২৫ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৪০০
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنِ الْبَرَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «حَقًّا عَلَى الْمُسْلِمِينَ أَنْ يَغْتَسِلُوا يَوْمَ الْجُمُعَةِ وَلْيَمَسَّ أَحَدُهُمْ مِنْ طِيبِ أَهْلِه فَإِنْ لَمْ يَجِدْ فَالْمَاءُ لَه طِيْبٌ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هذَا حَدِيثٌ حَسَنٌ
বারা (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: জুমু‘আর দিন মুসলিমরা যেন অবশ্যই গোসল করে। তার পরিবারে সুগন্ধি থাকলে যেন তা ব্যবহার করে। যদি সুগন্ধি না থাকে তাহলে গোসলের পানিই তার জন্য সুগন্ধি। (আহ্‌মাদ, তিরমিযী; তিনি [তিরমিযী (রহঃ)] বলেন, হাদীসটি হাসান।) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৫২৮, ইবনু আবী শায়বাহ্ ৪৯৮৯, শারহুস্ সুন্নাহ্ ৩৩৪, য‘ঈফ আল জামি‘ ২৭০৭। এর সানাদে ইসমা‘ঈল ইবনু ইব্রাহীম আত্ তায়মী একজন দুর্বল রাবী।