hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৪০৫

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১২৬ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৪০৫
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَتْ لِلنَّبِيِّ ﷺ خُطْبَتَانِ يَجْلِسُ بَيْنَهُمَا يَقْرَأ الْقُرْانَ وَيُذَكِّرُ النَّاسَ فَكَانَتْ صَلَاتُه قَصْدًا وَخُطْبَتُه قَصْدًا. رَوَاهُ مُسْلِمٌ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (জুমু‘আর দিন) দু’টি খুতবাহ্‌ (ভাষণ) দিতেন। উভয় খুতবার মধ্যখানে তিনি কিছু সময় বসতেন। তিনি (খুতবায়) কিছু কুরআন তিলাওয়াত করতেন এবং লোকদেরকে উপদেশ শুনাতেন। সুতরাং তাঁর সলাত ও খুতবাহ্‌ উভয়ই ছিল নাতিদীর্ঘ। (মুসলিম) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ৮৬৬, আবূ দাঊদ ১১০১, মুসান্নাফ ‘আবদুর রায্যাক্ব ৫২৫৬, ইবনু আবী শায়বাহ্ ৪৬৫৫, আহমাদ ২০৮৮৫, আত্ তিরমিযী ৫০৭, দারিমী ১৫৯৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৬১, শারহুস্ সুন্নাহ্ ১০৭৭।