hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৪২৪

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১৩০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৪২৪
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يُصَلِّىْ بِالنَّاسِ صَلَاةَ الظُّهْرِ فِي الْخَوْف بِبَطْنِ نَخْل فَصَلّى بِطَائِفَةٍ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ ثُمَّ جَاءَ طَائِفَةٌ أُخْرى فَصَلّى بِهِمْ رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ. رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ
জাবির (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘বাতনে নাখল’ যুদ্ধে লোকজন নিয়ে ভীতি অবস্থায় যুহরের সলাত আদায় করলেন। তিনি একদল নিয়ে দু’ রাক্’আত আদায় করলেন এবং সালাম ফিরালেন। এরপর দ্বিতীয় দল আসলো। তিনি তাদেরকে নিয়েও দু’ রাক্’আত আদায় করলেন। তারপর সালাম ফিরালেন। (শারহুস্ সুন্নাহ্) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : মুসনাদুশ্ শাফি‘ঈ ৫০৬, শারহুস্ সুন্নাহ্ ১০৯৪, ইবনু খুযায়মাহ্ ১৩৫৩। শায়খ আলবানী (রহঃ) বলেছেন, এর সানাদ হাসান আল বসরী (রহঃ)-এর ‘‘আন্আনা’’ রয়েছে, সাথে সাথে সানাদটি মতভেদপূর্ণ বটে।