hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৪৩০

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১৩২ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৪৩০
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ ﷺ صَلّى يَوْمَ الْفِطْرِ رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهُمَا وَلَا بَعْدَهُمَا. (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিত্‌রের দিন মাত্র দু’ রাক্’আত সলাত আদায় করেছেন। এর পূর্বেও তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন সলাত আদায় করেননি, পরেও পড়েননি। (বুখারী, মুসলিম)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ৯৬৪, মুসলিম ৮৮৪, আবূ দাঊদ ১১৫৯, মুসান্নাফ ‘আবদুর রায্যাক্ব ৫৬১৭, ইরওয়া ৬৩১।