hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৪৪৯

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/১৩৩ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৪৪৯
মিশকাতুল মাসাবিহ
খুবই দুর্বল
وَعَن أبي الْحُوَيْرِث أَنَّ رَسُوْلَ اللّهِ ﷺ كَتَبَ إِلى عَمْرِو بْنِ حَزْمٍ وَهُوَ بِنَجْرَانَ عَجِّلِ الْأَضْحى وَأَخِّرِ الْفِطْرَ وَذَكِّرِ النَّاسَ. رَوَاهُ الشَّافِعِيُّ
আবুল হুওয়াইরিস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাজরানে নিযুক্ত তাঁর প্রশাসক আম্‌র ইবনু হায্‌ম-এর নিকট চিঠি লিখলেন। ঈদুল আযহার সলাত তাড়াতাড়ি আদায় করাবে। আর ঈদুল ফিত্‌রের সলাত বিলম্ব করে আদায় করবে। লোকজনকে ওয়াজ নাসীহাত করবে। (শাফি’ঈ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] খুবই দুর্বল : মুসনাদ আশ শাফি‘ঈ ৪৪২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬১৪৯, ইরওয়া ৬৩৩। এর সানাদেও ইব্রাহীম বিন মুহাম্মাদ রয়েছে যাকে হাফিয ইবনু হাজার মাতরূক বলেছেন।