hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৫৮৮

৫. পর্ব-৫ঃ জানাযা

مشكاة المصابيح

১/৩ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৫৮৮
মিশকাতুল মাসাবিহ
খুবই দুর্বল
وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ قَالَ رَسُولُ اللّهِ ﷺ: إِذَا دَخَلْتَ عَلى مَرِيْضٍ فَمُرْهُ يَدْعُو لَكَ فَإِنَّ دُعَاءَه كَدُعَاءِ الْمَلَائِكَةِ . رَوَاهُ ابْنُ مَاجَهْ
উমার ইবনুল খাত্ত্বাব (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তুমি কোন অসুস্থ লোককে দেখতে গেলে, তাকে তোমার জন্য জিকির">দু’আ করতে বলবে। কারণ রুগ্ন লোকের দু’আ মালায়িকার (ফেরেশ্‌তাদের) দু’আর মতো। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] খুবই দুর্বল : ইবনু মাজাহ্ ১৪৪১, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ১০০৪, য‘ঈফ আত্ তারগীব ২০২৯, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ৪৮৭। আলবানী (রহঃ) বলেন, হাদীসটি দু’টি কারণে দুর্বল। প্রথমতঃ মায়মূন বিন মিহরান এবং ‘উমার (রা)-এর মাঝে বিচ্ছিন্নতা। আর দ্বিতীয়তঃ জা‘ফার বিন বুরক্বর হতে কাসীর বিন হিশাম সরাসরি হাদীস বর্ণনা করেননি। বরং উভয়ের মাঝে হাসান বিন আরফায রয়েছে যিনি মূলত একজন মিথ্যার অপবাদপ্রাপ্ত রাবী।