hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৬৬৬

৫. পর্ব-৫ঃ জানাযা

مشكاة المصابيح

১/১৩ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৬৬৬
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: أُتَى النَّبِيُّ ﷺ بِفَرَسٍ مَعْرُورٍ فَرَكِبَه حِينَ انْصَرَفَ مِنْ جَنَازَةِ ابْنِ الدَّحْدَاحِ وَنَحْنُ نَمْشِىْ حَوْلَه. رَوَاهُ مُسْلِمٌ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জীন ছাড়া একটি ঘোড়া আনা হলো। (এ অবস্থায়ই) তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘোড়ার উপর আরোহণ করলেন। এরপর ইবনু দাহ্দাহ (রাঃ)-এর জানাযার সলাত সেরে তিনি ফিরে এলেন। আমরা তাঁর চারপাশে পায়ে হেঁটে চলছিলাম। (মুসলিম) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ৯৬৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৮৫২।