hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৬৯৩

৫. পর্ব-৫ঃ জানাযা

مشكاة المصابيح

১/১৬ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৬৯৩
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِىْ وَقَّاصٍ أَنَّ سَعْدِ بْنِ أَبِىْ وَقَّاصٍ قَالَ فِي مَرَضِهِ الَّذِىْ هَلَكَ فِيهِ: أَلْحِدُوا لِىْ لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللّهِ ﷺ. رَوَاهُ مُسْلِمٌ
‘আমির ইবনু সা‘দ ইবনু আবূ ওয়াক্বক্বাস (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, তার পিতা সা’দ ইবনু আবী ওয়াক্বক্বাস (রাঃ) মৃত্যুশয্যায় রোগাক্রান্ত অবস্থায় বলেন, আমাকে দাফন করার জন্য লাহ্‌দ (বগলী) ক্ববর তৈরী করবে। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দাফন করার জন্য যেভাবে ক্ববর খোঁড়া হয়েছিল, সেভাবে আমার উপরেও কাঁচা ইট দাঁড় করিয়ে দেবে। (মুসলিম) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ৯৬৬, নাসায়ী ২০০৭, ইবনু মাজাহ্ ১৫৫৬, আহমাদ ১৪৫০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬১৫।