hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৭০৯

৫. পর্ব-৫ঃ জানাযা

مشكاة المصابيح

১/১৭ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৭০৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهى رَسُولُ اللّهِ ﷺ أَنْ تُجَصَّصَ الْقُبُوْرُ وَأَنْ يُّكْتَبَ عَلَيْهَا وَأَنْ تُوْطَأَ. رَوَاهُ التِّرْمِذِيُّ
জাবির (রাঃ) ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ক্ববরে সিমেন্ট চুন দিয়ে কোন কাজ করতে, তার উপর কিছু লিখতে অথবা খোদাই করে কিছু করতে নিষেধ করেছেন। (তিরমিযী) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আত্ তিরমিযী ১০৫২, শারহুস্ সুন্নাহ্ ১৫১৭।