hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৭১৯

৫. পর্ব-৫ঃ জানাযা

مشكاة المصابيح

১/১৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৭১৯
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ أَبِىْ رَافِعٍ قَالَ: سَلَّ رَسُولُ اللّهِ ﷺ سَعْدًا وَرَشَّ عَلى قَبْرِه مَاءً. رَوَاهُ ابْنُ مَاجَهْ
আবূ রাফি‘ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সা’দ এর লাশকে মাথার দিক থেকে ধরে কবরে নামিয়েছেন। তারপর তিনি তাঁর কবরে পানি ছিটিয়ে দিয়েছেন। (ইবনু মাজাহ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : ইবনু মাজাহ্ ১৫৫১।। কারণ এর সানাদে মানদিল ইবনু ‘আলী (রাঃ)একজন দুর্বল রাবী। আর মুহাম্মাদ ইবনু ‘উবায়দুল্লাহ ইবনু আবূ রাফি‘ একজন মাতরূক রাবী।
মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৭১৯ (পর্ব-৫ঃ জানাযা)