hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৭৪৯

৫. পর্ব-৫ঃ জানাযা

مشكاة المصابيح

৩/২১ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৭৪৯
মিশকাতুল মাসাবিহ
নির্ণীত নয়
وَعَنِ الْبُخَارِيِّ تَعْلِيْقًا قَالَ: لَمَّا مَاتَ الْحَسَنُ بْنِ الْحَسَنِ بْنِ عَليٍّ ضَرَبَتِ امْرَأَتُهُ الْقُبَّةَ عَلى قَبْرِه سَنَةً ثُمَّ رَفَعَتْ فَسَمِعَتْ صَائِحًا يَقُولُ: أَلَا هَلْ وَجَدُوْا مَا فَقَدُوْا؟ فَأَجَابَه اخَرُ: بَلْ يَئِسُوْا فَانْقَلَبُوْا
ইমাম বুখারীথেকে বর্ণিতঃ
ইমাম বুখারী সানাদবিহীন তা‘লীক্ব পদ্ধতিতে উল্লেখ করেন যে, যখন হাসান ইবনু ‘আলী (রাঃ)-এর ছেলে (ইমাম) হাসান মারা যান, তখন তাঁর স্ত্রী তাঁর ক্ববরের উপর এক বছর পর্যন্ত তাঁবু খাটিয়ে রেখেছিলেন। তাঁবু ভাঙ্গার পর অদৃশ্য হতে শুনতে পেলেন, “এ তাঁবু খাটিয়ে কি তারা হারানো ধন ফিরে পেলো?” এ কথার জবাবে আবার (অদৃশ্য হতেই) অন্য একজন বলল, না! বরং নিরাশ হয়ে ফিরে গিয়েছে। [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] ইমাম বুখারী (রহঃ) (بَابُ هَا يُكْرَهُ مِنْ اِتِّخَازِ مَسَاجِدِ قُبُوْرًا) অধ্যায়ে সানাদ ছাড়াই এটি বর্ণনা করেছেন।