hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৮০৪

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

১/৫ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৮০৪
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ عَتَّابِ بْنِ أَسِيدٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ فِىْ زَكَاةِ الْكُرُوْمِ: «إِنَّهَا تُخْرَصُ كَمَا تُخْرَصُ النَّخْلُ ثُمَّ تُؤَدّى زَكَاتُه زَبِيْبًا كَمَا تُؤَدّى زَكَاةُ النَّخْلِ تَمْرًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ
‘আত্তাব ইবনু আসীদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন,নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আঙ্গুরের যাকাতের ব্যাপারে বলেছেন,আঙ্গুরের ব্যাপারে এভাবে আন্দাজ অনুমান করতে হবে যেভাবে খেজুরের ব্যাপারে শুকিয়ে গেলে করা হয়। তারপর আঙ্গুর শুকিয়ে গেলে তার যাকাত আদায় করতে হবে। যেভাবে খেজুরের যাকাত আদায় করা হয়।(তিরমিযী, আবু দাউদ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৬০৩, আত্ তিরমিযী ৬৪৪, মুসনাদ আশ শাফি‘ঈ ৬৬১, ইবনু খুযায়মাহ্ ২৩১৬, সহীহ ইবনু মাজাহ্ ৩২৭৯, দারাকুত্বনী ২০৪৬, মুসতাদরাক লিল হাকিম ৬৫২৫। কারণ সানাদে বিচ্ছিন্নতা রয়েছে। সা‘ঈদ ‘আত্তাব হতে শ্রবণ করেননি।