hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৮১৪

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

১/৬ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৮১৪
মিশকাতুল মাসাবিহ
নির্ণীত নয়
وَعَنْ طَاوُسٍ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ أَتى بِوَقَصِ الْبَقَرِ فَقَالَ: لَمْ يَأْمُرْنِىْ فِيهِ النَّبِيُّ ﷺ بِشَيْءٍ. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ وَالشَّافِعِيُّ وَقَالَ: الْوَقَصُ مَا لَمْ يَبْلُغِ الْفَرِيْضَةَ
ত্বাউস (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একবার ইয়ামেন এর শাসক মু’য়ায ইবনু জাবাল (রাঃ) এর নিকট (যাকাত উশুল করার জন্য) ওয়াক্বাস গাভী আনা হয়েছিলো তিনি (তা দেখে) বললেন,এসব থেকে (যাকাত উসুলের জন্য) আমাকে আদেশ দেয়া হয়নি। (দারাকুত্বনী শাফী’ঈ; ইমাম শাফী’ঈ বলেন, ‘ওয়াক্বাস’ এসব জানোয়ার কে বলা হয়, যা প্রথমিকভাবে যাকাতের নিসাবের সীমায় পৌছায় নি।) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭২৯১।