hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৮৪৯

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

১/১৪ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৮৪৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ লিগাইরিহি
وَعَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ رَجُلٍ مِنْ بَنِىْ أَسَدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «مَنْ سَأَلَ مِنْكُمْ وَلَه أُوقِيَّةٌ أَوْ عَدْلُهَا فَقَدْ سَأَلَ إِلْحَافًا» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيُّ
আত্বা ইবনু ইয়াসার বানী আসাদ গোত্রের এক ব্যক্তিথেকে বর্ণিতঃ
যে, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের মধ্যে যে ব্যক্তি এক উক্বিয়্যাহ্ পরিমাণ (অর্থাৎ চল্লিশ দিরহাম) অথবা এর সমমূল্যের (সোনা ইত্যাদি ) মালিক হওয়ার পরও মানুষের কাছে হাত পাতে, সে যেন বিনা প্রয়োজনে (মানুষের কাছে) হাত পাতল। (মালিক, আবূ দাঊদ ও নাসায়ী) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ লিগায়রিহী : আত্ তিরমিযী ৬৫৩, শারহুস্ সুন্নাহ্ ১৬২৩, সহীহ আত্ তারগীব ৮০২।