hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৮৮১

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

১/১৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১৮৮১
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي الله عَنْهُمَا قَالَتْ: قَالَ النَّبِيُّ ﷺ: «أَلَا أُخْبِرُكُمْ بِشَرِّ النَّاسِ مَنْزِلًا؟ قِيلَ: نَعَمْ قَالَ: الَّذِىْ يُسْأَلُ بِاللّهِ وَلَا يُعْطِىْ بِه». رَوَاهُ أَحْمَدُ
ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতম ব্যক্তিকে আমি কি তোমাদের চিনাব? সাহাবীগণ নিবেদন করলেন, জি হ্যাঁ, আল্লাহ্‌র রসূল! অবশ্যই। রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ যে ব্যক্তির কাছে আল্লাহর কসম দিয়ে কেউ কিছু চায়, আর সে তাকে কিছু দেয় না। (সে সবচেয়ে নিকৃষ্ট)। (আহমাদ) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আহমাদ ২৯২৭।