hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৯০৬

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

৩/১৯ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৯০৬
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَبِىْ بَرْزَةَ قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللّهِ عَلِّمْنِىْ شَيْئًا أَنْتَفِعْ بِه قَالَ: «اعْزِلِ الْأَذى عَنْ طَرِيْقِ الْمُسْلِمِينَ» . رَوَاهُ مُسْلِمٌ وَسَنَذْكُرُ حَدِيْثَ عَدِي ابْنْ حَاتِمٍ: «اتَّقُوا النَّارَ» فِىْ «بَابِ عَلَامَاتِ النُّبُوَّةِ» إنْ شآءَ اللهُ تَعَالى
আবূ বারযাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদিন রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট আমি আরয করলাম, হে আল্লাহর নাবী! আমাকে এমন কিছু শিক্ষা দান করুন, যাতে আমি (পরকালে) উপকৃত হই। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ মুসলিমদের চলাচলের পথে কষ্টদায়ক কোন কিছু পেলে তা ফেলে দিবে। (মুসলিম)[১]
ইমাম মুসলিম বলেন, ‘আদী ইবনু হাতিম-এর বর্ণনা (জাহান্নামের আগুন থেকে বাঁচ) ইনশাআল্লাহ আমি “আলা-মা-তুন্ নুবুওয়্যাহ্” অধ্যায়ে উল্লেখ করব।
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ২৬১৮, আহমাদ ১৯৭৬৮, সহীহ আত্ তারগীব ২৯৬৮।