hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৯১৪

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

৩/২০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

১৯১৪
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَن فَاطِمَةَ بِنْتُ قُبَيْسٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «إِنَّ فِي الْمَالِ لَحَقًّا سِوَى الزَّكَاةِ» ثُمَّ تَلَا: ﴿لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ﴾ [البقرة 2 : 177] الْايَة. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
ফাত্বিমাহ্ বিনতু কুবায়স (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ নিশ্চয়ই সম্পদে যাকাত ছাড়াও (গরীবের) আরো অন্যান্য হাক্ব প্রতিষ্ঠিত আছে। তারপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন, “তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে কর কিংবা পশ্চিম দিকে এতে কোন পুণ্য (কল্যাণ) নেই”-(সূরাহ্ আল্ বাক্বারাহ্ ২:১৭৭) আয়াতের শেষ পর্যন্ত। (তিরমিযী, ইবনু মাজাহ, দারিমী) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আত্ তিরমিযী ৬৫৯, ইবনু মাজাহ্ ১৭৮৯, দারিমী ১৬৭৭, দারাকুত্বনী ২০১৬, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৪৩৮৩, য‘ঈফ আল জামি‘ আস্ সগীর ১৯০৩। কারণ এর সানাদে আবূ হামযা মায়মূন আল আ‘ওয়ার একজন দুর্বল রাবী।