hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১৯৪৯

৬. পর্ব-৬ঃ যাকাত

مشكاة المصابيح

৩/২৫ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

১৯৪৯
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «الْخَازِنُ الْمُسْلِمُ الْأَمِينُ الَّذِىْ يُعْطِىْ مَا أُمِرَ بِه كَامِلًا مُوَفَّرًا طَيِّبَةً بِه نَفْسُه فَيَدْفَعُه إِلَى الَّذِىْ أَمر لَه بِه أَحَدُ الْمُتَصَدِّقِيْنِ». (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে মুসলিম খাদিম বা পাহারাদার, মালিক-এর নির্দেশ অনুসারে কোন পূর্ণ হৃষ্টচিত্তে আমানাতদারীর সাথে ঐ ব্যক্তিকে সদাক্বাহ্ দেয়, যাকে সদাক্বাহ্ দেবার জন্য মালিক বলে দিয়েছে, সে সদাক্বাকারীদের একজন। (বুখারী, মুসলিম) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : বুখারী ১৪৩৮, মুসলিম ১০২৩, আহমাদ ৩৩৫৯, সহীহ আত্ তারগীব ৭৭৫, সহীহ আল জামি‘ আস্ সগীর ৩৩৩৬।